বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, রাত ৯:১১ সময়

ব্রেকিং নিউজ **গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে  অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার** **আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার** **শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং** **বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার** **১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল** **ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি! ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি!** **ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই** **বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি** **জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি** **গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ** **জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী** **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী**

পতিত আ:লীগকে পুনর্বাসন করতে গভীর ষড়যন্ত্র চলছে : রুহুল কবীর রিজভী

logoআলমগীর কবীরশনিবার, ১১ অক্টোবর ২০২৫, বিকাল ৭:৪৭ সময় 0238
পতিত আ:লীগকে পুনর্বাসন করতে গভীর ষড়যন্ত্র চলছে : রুহুল কবীর রিজভী

পতিত আ:লীগকে পুনর্বাসন করতে গভীর ষড়যন্ত্র চলছে : রুহুল কবীর রিজভী

আলমগীর কবীর:

আওয়ামী লীগকে পুনর্বাসন করতে দেশে এবং বাহিরে গভীর ষড়যন্ত্র চলছে বলে জানান বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র  যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার ১১ অক্টোবর ২০২৫ইং গাজীপুর জেলা শহরে ঐতিহাসিক রাজবাড়ী মাঠে বিএনপি'র নতুন সদস্য সংগ্রহে ফরম বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি আরও বলেন বড় বড় সমাবেশ সভা করেও  জনগনের গণতন্ত্র কে প্রতিষ্ঠা করতে পারেনি বলেই আওয়ামী লীগকে দেশ ছাড়তে হয়েছে।  তিনি বিএনপি'র নেতাকর্মীদের উদ্দেশ্য বলেন, জনগণের পাশে থেকে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে বিএনপি একটি পুরাতন ঐতিহাসিক দল আমাদের সাবেক রাষ্টপতি জিয়াউর রহমান এই দল প্রতিষ্ঠা করে গেছেন। তিনি দেশ ও মানুষের জন্য আমৃত্যু কাজ করে গেছেন। তিনি আরও বলেন যারা স্বাধীনতা বিরোধী দেশের বিপক্ষে ছিলেন তাদেরকে কখনো এদেশের জনগণ সমর্থন দিবেনা।

জনগণের গণতন্ত্র আশা আকাঙ্খা পূরনে বিগত ১৫ বছর জুলম অত্যাচার সয্য করেও বিএনপি আজকে ঘুরে দাঁড়িয়েছে বিএনপি সবসময় জনগণের পাশে থাকবে। তিনি আরও বলেন, আওয়ামী লীগ বাক স্বাধীনতা হরণ করে গণমাধ্যমকে কোনঠাসা করে রেখেছেন অনেক পত্রিকা বন্ধ করে দিয়েছেন এবং অনেক সাংবাদিক চাকরি হারিয়েছে, একজনকে দেখেছি বায়তুল মোকামে টুপি বিক্রি করেছেন যা অত্যান্ত দুঃখজনক। 

বিএনপি'র নতুন সদস্য সংগ্রহে ফরম বিতরণ উপলক্ষে তিনি  বলেন, বাংলাদেশের সংবিধান অনুযায়ী দেশের সকল শ্রেণী পেশার মানুষ ফরম সংগ্রহ করে সদস্য হতে পারবে কিন্তু অপরাধীরা পারবেনা।

তিনি আরও বলেন,গাজীপুর, গাজীপুর মহানগর এবং সকল থানার সভাপতি ও সাধারণ সম্পাদক খেয়াল রাখবেন কোনভাবেই যেন কোন অপরাধী সদস্য হতে না পারে। দলের নেতাকর্মীদের কঠিন হুশিয়ারী করে বলেন যদি কোন ভাবে প্রমানিত হয় যে বিএনপি'র কোন সদস্য অপরাধীকে সদস্য করেছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানান। এসময় কাশিমপুর, টঙ্গী দক্ষিণ, গাজীপুর সদরের অনেকের হাতে নতুন সদস্য সংগ্রহে ফরম তুলে দেন রুহুল কবির রিজভী, এছাড়া বাসন থানার সভাপতি মো:তানভীর সিরাজ সহ বিভিন্ন থানার সভাপতির হাতে সদস্য ফরম তুলে দেন রুহুল কবির রিজভী। 

এসময় আরও উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপি'র সভাপতি শওকত হোসেন সরকার, সাধারণ সম্পাদক এম মন্জুরুল করিম রনি, বিএনপি'র কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছায়েদুল আলম বাবুল,সহ সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু, সাবেক সভাপতি যুবদল, টিম প্রধান যুবদল, ঢাকা বিভাগ, মো.নজরুল ইসলাম আজাদ,গাজীপুর মহানগরের টিম প্রধান, সদস্য সংগ্রহ, নবায়ন, কার্যক্রম, ডাঃ তৌহিদুর রহমান আওয়াল সহ গাজীপুর মহানগর, বিভিন্ন থানা, ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক  ও অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে রুহুল কবির রিজভী স্থানীয় নেতাকর্মীদের নিয়ে গাজীপুরের বেলাই বিলে মাছের পোনা ছেড়ে প্রাকৃতিক ভাবে মৎস প্রজন, সংরক্ষণের বিষয়ে সাধারণ মানুষকে সচতন হতে আহবান জানান। 

বিষয়- রাজনীতি, সংগঠন, আলোচনা,

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর